আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
ছবি: সংগৃহীত

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝড়ের প্রভাবে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল, দুই হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো থ্যাংকসগিভিংয়ের নির্ধারিত দিনে পিছিয়ে দেয়া হয়েছে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস প্যারেড।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আঘাত হানা ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া। প্রবল বাতাস ও অতিবৃষ্টিতে গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি সেতু বন্ধ করে দেয়ার পাশাপাশি বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

 

ঝড়ের কারণে ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডটি পিছিয়ে আগামী শনিবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বাতিল হওয়া ছাড়া বৃহস্পতিবার এই প্যারেড বন্ধ রাখার আর কোনো নজির নেই। আয়োজকদের ভাষ্য, অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেরিল্যান্ডের কিছু এলাকায় পানি সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। নিউ জার্সিতে আগেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়ায় দুই লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। ভার্জিনিয়ায় এ সংখ্যা এক লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ করলেও কিছু এলাকায় বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

বিবিসি, আনাদোলু ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের পাশাপাশি ক্যালিফোর্নিয়াতেও বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। সেখানে বিশাল ঢেউ ও ভারী বৃষ্টিতে কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। সব মিলিয়ে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে দেশজুড়ে পরিবহন, বিদ্যুৎ ও দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে এই ঝড়।

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২০ মিনিট আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

৪ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায়...

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি