আন্তর্জাতিক

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ নিখোঁজ হয়েছেন। একই নৌকায় থাকা মাসুম মিয়া দুই দিন সাগরে ভেসে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তাঁর কাছ থেকেই নৌকাডুবির খবর জানতে পারে নিখোঁজদের পরিবার।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে রাবারের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন সাত তরুণসহ অর্ধশতাধিক যাত্রী। মাঝসাগরে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে একপর্যায়ে সেটি ডুবে যায়। এ সময় সবাই সাগরে পড়ে যান। সাত তরুণের মধ্যে শুধু মাসুম বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হন।

 

নিখোঁজ ছয়জন হলেন মাধবপুরের পাভেল মিয়া, আতাউর মিয়া, আলমগীর মিয়া, নাঈম মিয়া, সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

 

মাসুমের বাবা মারাজ মিয়া জানান, তাঁর ছেলে দুই দিন সাগরে ভেসে থাকার পর অচেতন অবস্থায় তীরে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গ্রিসে যাওয়ার সুযোগ হয়। তবে বাকি ছয় তরুণের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

পরিবারগুলোর অভিযোগ, গ্রিসে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালালরা প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমি বিক্রি করে, আবার কেউ ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেছিলেন। এখন সন্তানদের কোনো খোঁজ না পেয়ে দিশাহারা পরিবারগুলো।

 

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিখোঁজদের সন্ধানে ভুক্তভোগী পরিবারগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির  ২৭ বছরের কারাদণ্ড

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড

১২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

অগ্রাধিকার পাবেন কর্মী ও মানবিক বিবেচনায় থাকা আবেদনকারীরা / ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

১২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ আগুন

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ আগুন

২ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিসকে মনোনীত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। বুধবার দলের রুদ্ধদ্বার ভোটাভুটিতে ২৫১-১১ ভোটে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান...

রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির শীর্ষ...

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির  ২৭ বছরের কারাদণ্ড

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় বসবাসরত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সুখবর। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন...

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।...

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা