রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯
অনলাইন ডেস্ক
রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ।
প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল আন-১২ মডেলের সামরিক পরিবহন উড়োজাহাজ। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীদের সহায়তা করা হচ্ছে।
ইয়াগুনোভো গ্রামের কাছে ধারণ করা একটি ভিডিওতে দুর্ঘটনাস্থলের দৃশ্য দেখা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
অগ্রাধিকার পাবেন কর্মী ও মানবিক বিবেচনায় থাকা আবেদনকারীরা / ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ