আন্তর্জাতিক

অগ্রাধিকার পাবেন কর্মী ও মানবিক বিবেচনায় থাকা আবেদনকারীরা

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

অনলাইন ডেস্ক

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ
ছবি: সংগৃহীত

কানাডায় বসবাসরত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সুখবর। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা কর্মী, তাঁদের পরিবার এবং মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিদের স্থায়ী বসবাসের সুযোগ দিতেই এ উদ্যোগ।

 

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগের ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, বিশেষ এ উদ্যোগে দুটি শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।

 

প্রথম শ্রেণিতে কুইবেকের বাইরে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে কর্মরত সর্বোচ্চ ১ লাখ কর্মী এবং তাঁদের যোগ্য পরিবারের সদস্যরা সুযোগ পাবেন। প্রাদেশিক মনোনয়ন কর্মসূচিসহ কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে অপেক্ষায় থাকা ব্যক্তিদেরও বিবেচনা করা হবে।

 

দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় আরও ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে হংকংয়ের নাগরিকদের জন্য সর্বোচ্চ ৩২ হাজার, ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক বিবেচনায় ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তানদের জন্য ৪৫ হাজার সুযোগ রাখা হয়েছে।

 

কানাডা সরকারের নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭ সালে ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের পরিকল্পনা রয়েছে। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষের জন্য বিশেষ এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সরকারের লক্ষ্য, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাসরত ও কর্মরত ব্যক্তিদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া। এতে দীর্ঘদিনের আবেদনজট কমার পাশাপাশি পরিবার পুনর্মিলন ও কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।

 

তবে এটি সবার জন্য নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। নির্দিষ্ট কর্মসূচিতে আগে থেকে আবেদন করা এবং ঘোষিত যোগ্যতার আওতায় থাকা ব্যক্তিদের আবেদন নিষ্পত্তির বিশেষ উদ্যোগ। তাই নতুন করে সবার আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে না।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির  ২৭ বছরের কারাদণ্ড

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড

১২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ আগুন

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ আগুন

২ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিসকে মনোনীত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। বুধবার দলের রুদ্ধদ্বার ভোটাভুটিতে ২৫১-১১ ভোটে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান...

রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির শীর্ষ...

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির  ২৭ বছরের কারাদণ্ড

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।...

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর...

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ