আন্তর্জাতিক

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

টাইম টিভি ডেস্ক

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬, ৭:৫৭ বিকাল
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মাত্র কয়েক দিন আগেই আরও এক মেয়াদে সিনেটের নেতৃত্বে থাকার অনুমোদন পেয়েছিলেন তিনি।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের মুখপাত্র মাইক মারফি এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

 

আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী। একই সঙ্গে অঙ্গরাজ্যের সিনেটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন তিনি।

 

মাইক মারফি বিবৃতিতে বলেন, ৩৫তম সিনেট ডিস্ট্রিক্টের জনগণের সেবা করা ছিল স্টুয়ার্ট-কাজিনসের জীবনের অন্যতম বড় সম্মান। কয়েক দশকের জনসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিউইয়র্কের মানুষের জীবনে গভীর প্রভাব রেখেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিবন্ধকতা ভেঙে সিনেটের নেতৃত্ব দেওয়া প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি।

 

১৯৯২ সালে ইয়ঙ্কার্স শহরের কমিউনিটি অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে জনসেবায় যুক্ত হন স্টুয়ার্ট-কাজিনস। পরবর্তী সময়ে ওয়েস্টচেস্টার কাউন্টি আইনসভায় নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে সাবেক সিনেটর নিক স্পানোকে পরাজিত করে প্রথমবারের মতো নিউইয়র্ক স্টেট সিনেটে নির্বাচিত হন তিনি। ২০১২ সালে ডেমোক্র্যাটরা তাঁকে সিনেটের সংখ্যালঘু দলের নেতা নির্বাচিত করেন। পরবর্তীতে ২০১৯ সালে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতার দায়িত্ব গ্রহণ করেন।

তাঁর নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে নিউইয়র্কের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রচলিত পুরুষকেন্দ্রিক ক্ষমতার কাঠামোয় পরিবর্তন আসে। রাজনৈতিক জীবনে শিক্ষা, ভোটাধিকার, ভাড়াটিয়াদের অধিকার ও সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন তিনি।

 

নিউইয়র্ক স্টেট সিনেটের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যেই তাঁর মৃত্যু হলো। সম্প্রতি সাবেক ডেপুটি মেজরিটি লিডার মাইক জিয়ানারিস আইনসভা থেকে বিদায় নেওয়ার পর ব্রঙ্কসের স্টেট সিনেটর হোসে এম. সেরানোকে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করেছিলেন স্টুয়ার্ট-কাজিনস।

 

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা ৪৮টি আসন পেয়ে সিনেটে ঐতিহাসিক সুপারমেজরিটি অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন অধিবেশনে স্টুয়ার্ট-কাজিনস এবং অ্যাসেম্বলির স্পিকার কার্ল হেস্টির নেতৃত্বে আরও বিস্তৃত আইন প্রণয়ন কার্যক্রমের প্রত্যাশা ছিল দলটির।

 

এদিকে স্টুয়ার্ট-কাজিনসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্টুয়ার্ট-কাজিনসকে নিউইয়র্কের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অসাধারণ জনসেবক এবং সততা ও সৌজন্যবোধসম্পন্ন নারী হিসেবে অভিহিত করেন।

 

ললার বলেন, নীতিগত বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। স্টুয়ার্ট-কাজিনসের জনসেবা ও নেতৃত্বের কারণে নিউইয়র্ক এবং ওয়েস্টচেস্টার আরও সমৃদ্ধ হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে জনসেবা ও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাওয়া এই নেতার মৃত্যুতে নিউইয়র্কের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান ঘটল।

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১৬ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১৬ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

৩ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৪ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা