আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

টাইম টিভি ডেস্ক

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬, ৮:০৮ রাত
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ নামের প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এই প্ল্যাটফর্মে সামরিক কৌশল, বাহিনীর সদস্যদের ব্যক্তিগত তথ্য ও রসদ ব্যবস্থাপনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়।

গত এক মাসের মধ্যে প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকায়নের কাজ চলাকালে হ্যাকারদের অনুপ্রবেশ শনাক্ত হয়। তবে কারা এই হামলা চালিয়েছে, কী পরিমাণ তথ্য ঝুঁকিতে পড়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক অপরাধ দমন নেটওয়ার্কেও সাইবার হামলা বা অননুমোদিত প্রবেশের ঘটনা সামনে এসেছে।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রযুক্তিগত ব্যবস্থায় বিভ্রাট দেখা দিয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পুরোনো প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকায়ন ও সাইবার নিরাপত্তা জোরদারে ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় গোয়েন্দা পরিচালক।

এদিকে, বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে অনুপ্রবেশের বিষয়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন।

সূত্র: রয়টার্স ও দ্য হিল।

আন্তর্জাতিক এর আরো খবর

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১৬ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৪ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মাত্র কয়েক দিন আগেই...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...